হোম > শিক্ষা

বাগছাস শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে: তানভীর বারী হামিম

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ–প্রত্যঅভিযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) প্রার্থিতা থেকে সরে এসে আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে হামিম বলেন, যাহা জাতীয় নাগরিক পার্টি, তাহাই বাগছাস। নাগরিক পার্টির ফেসবুক পেজ দেখলেই প্রমাণ পাবেন। অথচ তারা দাবি করে, তাদের কোনো মাদার অর্গানাইজেশন নেই। শিক্ষার্থীরা এই প্রতারণার জবাব ব্যালটে দেবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, বাগছাস বারবার নিজেদের অলেজুড় সংগঠন হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়াতলে পরিচালিত হচ্ছে। এনসিপির পেজে গেলে শুধু বাগছাসের প্রচারণাই দেখা যায়। যেন যাহাই বাগছাস, তাহাই এনসিপি।

শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে,” বলেন হামিম।

হামিম আরো অভিযোগ করেন, নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলেও প্রকৃত প্রতারণা করছে তারাই, যারা শিক্ষার্থীদের আস্থার সঙ্গে খেলছে। ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে এবং প্রতারণার জবাব দেবে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাগছাস সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর জিএস প্রার্থী আবু বাকেরের একটি পুরোনো ছবি। ২০২২ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা’র একটি বুথে তাকে উপস্থিত থাকতে দেখা যায়।

ছবিটি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলেও আবু বাকের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই সংগঠন মনোনীত প্যানেল থেকে এবার ডাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।একই প্যানেল থেকে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের।

অন্যদিকে, এনসিপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে আবু বাকেরকে সমর্থন ঘোষণা করেছেন।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ, পরীক্ষা ১ ডিসেম্বর

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ