হোম > শিক্ষা

ওএমআর মেশিনে ভোট গণনার ঘোষণা জকসু নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার

জকসু নির্বাচনের ভোট গণনা মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের বলেন, আমরা ২০ মিনিট পর ভোট গণনা শুরু করব। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের জকসু নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।

অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আমরা সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে মিটিং করেছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কনফারেন্স রুমে এক মিটিংয়ে সকল পক্ষের সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমে তিনশত ভোট হাতে গণনা করা হবে। এই ভোট দুই মেশিনে আবার গণনা করে দেখা হবে। যেই ওএমআর মেশিন হাতে গণনা করা ভোটের ফলাফলের সাথে মিলবে সেই ওয়েমার মেশিনে ভোট গণনা করা হবে। এভাবে আমরা মাঝে মধ্যে হাতে গণনা করে ওয়েমার মেশিন চেক করব।

ড. কানিজ ফাতেমা আরো বলেন, সব ব্যালট আসার পর আমরা গণনা শুরু করি। কিন্তু এরপর দেখা গেল দুই (ভিন্ন কোম্পানি) মেশিনে দুই রকম ফলাফল দেখাচ্ছিল। আমরা এটা ৩/৪ বার করে দেখলাম। একই রকম ভুল বার বার করছিল। তাই আমরা ভোট গণনা বন্ধ রেখে আমাদের শিক্ষার্থীদের সাথে বসলাম। যারা ভিপি ও জিএস প্রার্থী রয়েছেন, তারাসহ অন্যান্য শিক্ষার্থীরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতেই ভোট গণনা হবে। আর সেটি হবে মেশিনেই।

প্রার্থীদের সাথে দীর্ঘ দেড় ঘণ্টা মিটিং-এর পর এসিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে ২০ মিনিটের মধ্যে ফলাফল গণনা শুরু করার কথা জানালেও কখন প্রকাশ করা হবে সেটি জানায়নি কমিশন।

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা