হোম > শিক্ষা

নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি শিক্ষকরা

অব্যবস্থাপনার অভিযোগ

স্টাফ রিপোর্টার

বিএনপিপন্থি শিক্ষিকা শামীমা সুলতানা লাকি আলাদাভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৪টার পর বিএনপিপন্থি শিক্ষক নজরুল ইসলাম এ ঘোষণা দেন। সেই সঙ্গে বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি।

এছাড়াও, বিএনপিপন্থি শিক্ষিকা শামীমা সুলতানা লাকি এবং অধ্যাপক নাহরিন ইসলাম খান নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছেন।

এর আগে, বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

জাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, আমরা নির্বাচন শুরু থেকেই বলে আসছি জামায়াতের কোম্পানি থেকে সরবরাহকৃত ব্যালট পেপার, ওয়েমার মেশিন ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার বন্ধ করতে হবে।

তানজিলা বলেন, প্রশাসন আমাদের দাবির মুখে ভোট গনণার ওয়েমার মেশিন বাতিল করলেও ব্যালট পেপার বাতিল করা হয় নাই। যেহেতু ওয়েমার মেশিন বাতিল করা হয়েছে তাহলে কোন কারণে ব্যালট পেপার ও সিসিটিভি ক্যামেরা রাখা হলো? প্রশ্ন তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা।

তিনি আরও বলেন, বিভিন্ন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে শিবিরের নেতাকর্মীরা। জাল ভোট দেওয়ার কোন প্রমাণ পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জিএস প্রার্থী তানজিলা বলেন শিবির তাদের সাংবাদিকদের মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা করছে।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের