হোম > শিক্ষা

শিক্ষামন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের শিক্ষা-সংস্কৃতি উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার বলেন, পাকিস্তান সরকার বায়োটেকনোলজি, বিবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে।

এছাড়াও, 'পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম', 'ট্রেনিং ফর সিভিল সার্ভিস' সহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র চলমান রয়েছে। শিক্ষা, খেলাধুলা, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে দু'দেশের সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষক প্রশিক্ষণ, 'এক্সচেঞ্জ প্রোগ্রাম'সহ দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠককালে, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোঃ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

তিন বছরে ঢাবিতে চীনা শিক্ষার্থী বেড়েছে ৭৩ শতাংশ

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ