হোম > শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

স্টাফ রিপোর্টার

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ৩৪টি কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নির্ধারিত পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রসচিবদের।

এ-সংক্রান্ত নোটিশ রোববার জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

নোটিশে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ধারা ২৮(ক) ও (ঘ) অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রগুলো কেন বাতিল করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের ই-মেইলে জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নোটিশে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শোকজ পাওয়া কেন্দ্রগুলোর মধ্যে পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা রয়েছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একাধিক কেন্দ্র রয়েছে।

খুলনা বিভাগের খুলনা, পটুয়াখালী, মাদারীপুর ও ফরিদপুরের কয়েকটি কেন্দ্রও তালিকায় রয়েছে। ঢাকার হাজারীবাগ উচ্চ বালিকা বিদ্যালয় ও সাভারের কোন্ডা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের একটি কেন্দ্র, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জের কেন্দ্রও কারণ দর্শানোর তালিকায় রয়েছে।

এছাড়া কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও কক্সবাজারের কয়েকটি কেন্দ্রকে শোকজ করা হয়েছে। তালিকায় থাকা দুটি দাখিল ভোকেশনাল কেন্দ্র হলো কিশোরগঞ্জের সহশ্রাম ছাইমুন নেছা ফাজিল মাদ্রাসা এবং কক্সবাজারের আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা।

নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগের প্রস্তুতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

অপ্রতিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান বাবা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকসাসের নিন্দা

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচন চান ভিকারুননিসার অভিভাবকরা

সাংবাদিক হামলার বিচারহীনতার অবসান চায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

সাংবাদিকদের ওপর ছাত্রদলের একের পর এক হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা, সাংবাদিকদের ক্ষোভ

রাবিতে হামলায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, মামলা করবে হল প্রশাসন