হোম > শিক্ষা

জাকসুর নির্বাচিতদের শপথ আগামীকাল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার সিনেট হলে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুকুল।

তিনি জানান, আগামীকাল সিনেট হলে বিকেল চারটায় নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ হলো। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য মাইলফলক।

উপাচার্য আরও বলেন, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু পেয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলেই আমি বিশ্বাস করি। শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধকে সমুন্নত রাখবেন।

দীর্ঘ ৩৩ বছর পর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের