হোম > শিক্ষা

জকসু নির্বাচনে যে কেন্দ্রে মাত্র ৪ ভোট পেলেন শিবিরের ভিপি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ ফলাফলে সংগীত বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে বিভাগটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।

এদিকে, শিবিরের জিএস ও এজিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা এই কেন্দ্রে কোনো ভোট’ই পাননি। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।

সর্বমোট প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম থেকে ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

২০ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২৩১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট।

এদিকে, জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২৪৮৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১০৮৭ ভোট।

এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ২০৮৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৯২৭ ভোট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়।

উল্লেখ, গতকাল মঙ্গলবার জকসুর নির্বাচনে ৩৯ টির মধ্যে ৩৮ টি কেন্দ্রীয় সংসদ ও ১ টি হল সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার