হোম > শিক্ষা

৮৫২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা সনদ দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

আমার দেশ অনলাইন

মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

শুভেচ্ছা বক্তব্য দেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।

বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁরা প্রার্থনা করেন, যেন সবাই ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সত্য কথা বলা, প্রতারণা না করা, নিজের স্বার্থের চেয়ে অন্যের বৈধ অধিকারকে প্রাধান্য দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন।

ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। এতে উপস্থিত ব্যক্তিরা আনন্দের সঙ্গে অংশ নেন।

ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টা।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন সারা দেশে বৃত্তি কার্যক্রমের পাশাপাশি আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ঢাকার শ্যামলীবাগ ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তদের ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি