হোম > শিক্ষা

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

স্টাফ রিপোর্টার

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার পরীক্ষার্থীদের উপযুক্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে পরীক্ষার সময়সূচি যৌক্তিক পরিবর্তনের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। কিন্তু পরীক্ষার্থীরা নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। তাদের দাবি—এর আগে কোনো বিসিএস পরীক্ষার লিখিত অংশ এত দ্রুত অনুষ্ঠিত হয়নি। আমাদের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি।

পরীক্ষার্থীদের ভাষ্য, সাধারণত পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার তা মাত্র ৪০ দিন। তাদের মতে, এতে নতুন অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক প্রতিযোগিতা অনেকটাই ব্যাহত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে