হোম > শিক্ষা

এক দফা দাবিতে ঢাকেবি শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

প্রতিনিধি, ঢাকা কলেজ

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা, ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে আশপাশে এলাকার সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়েও অবরোধ চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। 

উল্লেখ্য, রাজধানীর সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব করায় শিক্ষার্থীরা ১ দফা দাবি আদায়ে গত ১৩ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব