হোম > শিক্ষা

৩৩ কেন্দ্রে শিবিরের ভিপি-জিএস-এজিএস প্রার্থী এগিয়ে

জকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩৩ কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব থেকে ৬৫৫ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

৩৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৪৪৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৭৭৭ ভোট।

জিএস পদে শিবিরে আরিফ পেয়েছেন ৪ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৩ হাজার ৯৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানযিল পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট।

উল্লেখ, এর আগে কয়েক পেছানো ও স্থগিতের গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্খিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোটের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসছে নীতিমালার আওতায়

বিমলাইন ফর স্কুলস প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

চাকরির বাজারে নতুন মূল্যায়ন

মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, আবেদন করতে পারবেন যারা

আইইএলটিএসের বিকল্প এমওআই