হোম > শিক্ষা

জাকসু নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন রাত দেড়টায়

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম।

বৃহস্পতিবার রাত দেড়টায় দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

এদিকে, দিনভর ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা। ইতোমধ্যে তিনটি হল সংসদের ভোটগণনা শেষ হয়েছে। হলগুলো হলো-মীর মশাররফ হোসেন হল, কাজী নজরুল ইসলাম হল, জাহানারা ইমাম হল।

সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।

ব্যাঙকে বর সাজিয়ে বিয়ের আয়োজন

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলাদেশ-চীনের সামুদ্রিক সহযোগিতা জোরদারে এমওইউ স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল নিতে নানা অপতৎপরতা

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন