হোম > শিক্ষা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ পাঠের নির্দেশনা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে ১৬ দিনব্যাপী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথ পাঠ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সুবিধাজনক সময়ে সারাদেশে একযোগে সব শিক্ষার্থীকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রেরিত শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সারাদেশে একযোগে সব শিক্ষার্থীকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথের বাক্যগুলো: “আমি শপথ করিতেছি যে, জীবনে কখনোই নারী ও শিশু নির্যাতন করিব না। নারী ও শিশু নির্যাতনে কোনো রূপ সহযোগিতা করিব না। কখনো কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটিবার আশঙ্কা থাকিলে তাহা প্রতিরোধ করিব বা করিবার চেষ্টা করিব। নারী ও শিশু নির্যাতনের কোনো ঘটনা প্রতিরোধ করা সম্ভব না হইলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশুর পক্ষে অবস্থান গ্রহণ করিয়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে গঠিত ‘কুইক রেসপন্স টিম’ (০১৭১৩৬৫৯৫৭৩ ও ০১৭১৩৬৫৯৫৭৪) অথবা টোল–ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯–এ কল করিয়া তাহাকে ও তাহার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিব। হে সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন—আমি যেন আমার এই পবিত্র শপথ রক্ষা করিয়া আমার গ্রাম, আমার শহর, আমার প্রিয় মাতৃভূমিকে নারী ও শিশুদের জন্য আরো নিরাপদ করে তুলতে পারি।”

এসআর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার