হোম > শিক্ষা

ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে ছাত্রশিবির

জকসুর ১১ কেন্দ্রের ফল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়েছেন। ফলে ছাত্রশিবিরের রিয়াজুলের থেকে ছাত্রদলের রাকিব ১১১ ভোটে এগিয়ে আছেন।

বুধবার সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আব্দুল আলীম ১১০১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৫৭০ ভোট পেয়েছে। হিসাব করে দেখা যায়—ছাত্রদলের খাদিজার চেয়ে শিবিরের আলীম ৫৩১ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন।

ছাত্রশিবির সমর্থিত এজিএস পদপ্রার্থী মাসুদ রানা ১০২০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত তানজিল ৮৯৮ ভোট পেয়েছেন। হিসাব করে দেখা গেছে—১২২ ভোটে এগিয়ে শিবিরের মাসুদ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসছে নীতিমালার আওতায়

বিমলাইন ফর স্কুলস প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

চাকরির বাজারে নতুন মূল্যায়ন

মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, আবেদন করতে পারবেন যারা