হোম > শিক্ষা

জবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবনের অভিযোগ

প্রতিনিধি, জবি

সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মোস্তাকিন (ডান থেকে দ্বিতীয়)। ছবি : আমার দেশ

সাংস্কৃতিক সংগঠন উদীচীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার কক্ষে নিয়মিত গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে অবকাশ ভবনের চতুর্থ তলায় গাঁজা সেবনের প্রতিবাদ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের মোস্তাকিন, সৌমিক, রুদ্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবকাশ ভবনের চতুর্থ তলায় প্রেসক্লাবের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। এ সময় উদীচীর কক্ষ থেকে গাজার গন্ধ পাওয়া গেলে কয়েকজন সাংবাদিক গন্ধের উৎস জানতে সেখানে যান।

তারা জানতে চান, উদীচীর কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত আছেন কি না, যার সঙ্গে কথা বলা যাবে। তখন নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী শোভন দায়িত্বে আছেন বলে জানান। তখন সাংবাদিকরা বলেন, এখান থেকে গাজার গন্ধ আসছে। কাউকে আপনারা গাজা সেবন করতে দেখেছেন কি না।

তখন নাট্যকলা বিভাগের শোভন বলেন, অনেকেই সেখানে যাওয়া-আসা করছে। কে গাজা সেবন করেছে, তাকে দেখেননি। পরে সাংবাদিকরা উদীচীর জানালার পাশে সেবন করা গাজার ছাই দেখতে পান। সেখান থেকে গাজার গন্ধও ভেসে আসছিল।

পরে সাংবাদিকরা বলেন, ‘এখান থেকেই গাজার গন্ধ আসছিল। এখনও আছে। আপনাদের মধ্যে হয়তো কেউ হতে পারে। এগুলো এখানে করা ঠিক না। গাজার গন্ধে পাশের রুমগুলোতেও থাকা যায় না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উদীচীর কক্ষ থেকে নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিন সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি উদীচীর দায়িত্বশীল কেউ কি না, জানতে চাইলে চিৎকার করে মোস্তাকিন বলেন, ‘আমিই উদীচীর দায়িত্বশীল। কী করার আছে, কর।’

তখন সাংবাদিকরা তাকে বলেন, ‘এখান থেকে গাজার গন্ধ আসছিল, আশপাশে থাকা যাচ্ছে না গন্ধে। আপনাদের প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

তখন মোস্তাকিন সবার উপস্থিতিতে সাংবাদিকদের দিকে তেড়ে এসে চিৎকার করে বলেন, ‘আমি গাজা খাই। ভিসি ভবনের সামনে চল, মাইকিং করে সবাইকে বলব আমি গাজা খাই।’

পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সিনিয়র সাংবাদিক এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ সময় কক্ষে উপস্থিত দুই নারী শিক্ষার্থীও সাংবাদিকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করেন। এ সময় নিজেদের উদীচীর সদস্য পরিচয় দিয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক বোস, রুদ্র, মোস্তাকিনসহ আরো কয়েকজন সাংবাদিকদের হুমকি দেন।

উদীচীর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, ‘এমন ঘটনা আগেও অনেক ঘটেছে। অনেককে আমি সামনের জায়গাটায় গাজা সেবন এবং অনৈতিক কাজ করতে দেখেছি। আমি নিষেধও করেছি। উদীচীর আগের কমিটির অনেকেই অফিসে বসেই এসব করতেন। আমরা দায়িত্ব নেওয়ার পর উদীচীর সদস্যদেরও বারবার এসব বিষয়ে নিষেধ করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরাও এ বিষয়ে অভিযোগ দেব। এর আগেও আমরা প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছিলাম।’

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। একজন সহকারী প্রক্টরকে সেখানে পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে