হোম > শিক্ষা

জকসুতে ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীর জয়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীই জয়লাভ করেছেন।

তারা হলেন—নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। তারা দুজনই জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিষয়ক পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছে ২৯১৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৫৫৭ ভোট।

প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে শিবিরের প্যানেল। এছাড়া ছাত্রদল ৪টি ও স্বতন্ত্র ১টি পদে জয় পেয়েছে।

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা