হোম > শিক্ষা

দেশের তিন জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতি

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

বৈরি আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার বুধবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে ওই দিনের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬ স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এএস/এসআর

পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

চবি শিবিরের সংবর্ধনায় অংশ নিলেন ৩ হাজার শিক্ষার্থী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

রাকসুর মেয়াদ শেষ প্রায়, কার্যকর হয়নি সিনেট

ঢাকার ৪১৬ বছরে জবির বর্ণাঢ্য শোভাযাত্রা

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

চাকসুর মেয়াদ শেষে নতুন নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্র সংগঠনগুলো