হোম > শিক্ষা

ওআইসি-কমস্টেক কোঅর্ডিনেটর জেনারেলের সঙ্গে বৈঠকে মানারাতের উপাচার্য

আমার দেশ ডেস্ক

মুসলিম বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ও ওআইসি-কমস্টেকের কোঅর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. এম. ইকবাল চৌধুরীর সঙ্গে দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপচার্যবৃন্দের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। শুক্রবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়।

বৈঠকে ওআইসি-কমস্টেক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উচ্চশিক্ষা ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক যোগ দিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রবকে আমন্ত্রণ জানান অধ্যাপক ড. এম. ইকবাল চৌধুরী। অধ্যাপক ইকবাল নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ: থার্ড ইয়ুথ ফোরাম অন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি’তে বিশেষ বক্তা হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসেন।

বৈঠকে অন্য সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম; এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান

জার্মানির স্টুডেন্ট ভিসা: আবেদন থেকে অনুমোদন, যা জানা জরুরি

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী