হোম > শিক্ষা

জকসু নির্বাচনে কে কত ভোট পেয়েছে

স্টাফ রিপোর্টার

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ও এজিএস প্রার্থী মাসুদ রানা। ছবি : আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজয় হলো।

কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

৩৮ কেন্দ্রের প্রকাশিত ফলাফল অনুযায়ী, শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে হারিয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৫ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। অর্থাৎ কুবরাকে ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আরিফ।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বী তানজিলকে ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন শিবির প্যানেলের প্রার্থী মাসুদ।

উল্লেখ, এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া হয় ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার