হোম > শিক্ষা

একাদশে ভর্তি শুরু আজ, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজগুলো এখন নিজ নিজ আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। এজন্য বাম দিকের মেন্যু থেকে ‘Download Reports’ অপশনে ক্লিক করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীরাও ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবে।

এর আগে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলও কলেজ ও শিক্ষার্থীরা পোর্টালে লগইন করে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয় ১ সেপ্টেম্বর রাতে। এর পরের দিন ৩ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। আর নিশ্চায়নের শেষ সময় ছিল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

ভর্তি ও মাইগ্রেশন সংক্রান্ত সব তথ্য এবং ফলাফল পাওয়া যাবে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে: xiclassadmission.gov.bd

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ