হোম > শিক্ষা

দুদু-ইশরাক ও নয়নকে নিয়ে যা বললেন আব্দুল কাদের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির নেতা ইশরাক কর্মকাণ্ডে যুবদলের নয়নের কুরুচিপূর্ণ স্লোগান নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। এছাড়াও হাসনাত আব্দুল্লাহদেরকে নিয়ে বিএনপির নেতা শামসুজ্জামান দুদুর মন্তব্যের সমালোচনাও করেছেন তিনি।

শনিবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টে আব্দুল কাদের লেখেন, কয়েকমাস আগে বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু সাহেব হাসনাত আব্দুল্লাহদেরকে প্রস্রাবের তোড়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এরপরে বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনের অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন। যুবদল নেতা নয়ন যমুনার সামনে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে রসিয়ে রসিয়ে স্লোগান দিয়েছেন-

“আসিফ একটা ব্যাঙের নাম

মাহফুজ একটা সান্ডার নাম!”

বিএনপি'র পক্ষ থেকে এইসব বক্তব্য-কর্মকাণ্ডের ব্যাপারে কেউ অনুতপ্ত হয়েছেন কিংবা এসব নোংরামি বন্ধে বিএনপির হাইকমান্ড কোনো পদক্ষেপ নিয়েছেন, এমন কিছু তো আমাদের চোখে পড়ে নাই; বরঞ্চ মনে হয়েছে এসব নোংরামি পরিকল্পিত! নেতাদের প্ররোচনায় (চিহ্নিত অপরাধীরা) কর্মীরা এইসব পলিটিক্যাল হেইটস্পিচ বেশি করে চড়াচ্ছেন। অনলাইনেও তাদের কর্মীসমর্থকদেরকে এসবের সমর্থন ব্যতীত ভিন্ন কিছু করতে দেখি নাই।

যে বর্ষীয়ান নেতারা মুতে ভাসিয়ে দিতে চান, তাঁদের থেকে তরুণরা কি শিখবে? শেখানোর দায়িত্ব তো সিনিয়রদের, মুরুব্বীদের।

তাছাড়া দুদু সাহেব এবং ইশরাকের কর্মকাণ্ড কিংবা নয়নের কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে কেউ তো তাদেরকে হামলা করতে যায় নাই। তরুণরা দুদু সাহেবের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে কথার মাধ্যমে; কিন্তু দুদু সাহেবরা প্রতিক্রিয়া জানাচ্ছেন সন্ত্রাসের মাধ্যমে!

ভুল তথ্যে শাস্তির বিধান রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা জারি

হামে মৃত্যুর জবাবদিহিতা নিশ্চিতের দাবি ছাত্র মৈত্রীর

নোবিপ্রবিতে অভিনব কায়দায় প্রতারণা, তদন্তে তিন সদস্যের কমিটি

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না রাকসু

বাজারের হিসাবে অনিয়ম করে লাখ লাখ টাকা কারচুপি

বাসে র‍্যাগিং নিয়ে জবি প্রশাসনের কড়া বার্তা

কুয়েটকে বিশ্বমানের স্মার্ট ক্যাম্পাস করতে এক গুচ্ছ পরিকল্পনা

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রীদের বিক্ষোভ, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল

তদন্ত কমিটির নোটিশেও সাড়া মিলছে না সাংবাদিক হামলায় জড়িতদের

ঢাবির হলে ব্যানার টানানো কেন্দ্র করে ছাত্রদল-শিবির সমর্থকদের হাতাহাতি