হোম > শিক্ষা

অক্টোবর মাসের এমপিও বিল ২৭ তারিখের মধ্যে প্রদানের নির্দেশ

স্টাফ রিপোর্টার

সারাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের অক্টোবর মাসের এমপিও বিল ২৭ তারিখের মধ্যে সাবমিটের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ১ জানুয়ারি, ২০২৫ থেকে ইএফটিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই, ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।

আগস্ট ২০২৫ মাস থেকে এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল প্রদান করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান apps.emis.gov.bd লিংকে তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে লগ-ইন করে বিল প্রদান করবেন।

এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়।

প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন।

শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে অক্টোবর ২০২৫ মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা