হোম > শিক্ষা

জকসু নির্বাচনের রোডম্যাপসহ ৩ দফা দাবিতে অনশন

প্রতিনিধি, জবি

কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এই অনশন শুরু হয়। এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

অনশনে অংশ নেওয়া জবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ অভিযোগ করে বলেন, “মন্ত্রণালয়ের সকল শিকল ভাঙলেও আমাদের অধিকার জবি প্রশাসনের কাছে আটকে আছে। মন্ত্রণালয়ের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে না পারার কারণেই আমরা আজও বঞ্চিত। এখন আবার বিভিন্নভাবে বৃত্তি কাটছাঁটের চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমরা জীবন দিতে প্রস্তুত। সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু হয়েছে, তার দ্রুত সমাপ্তি চাই।”

অন্যদিকে জবি ছাত্রঅধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “অবস্থানসহ নানা কর্মসূচি দিয়েও প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন ছাড়া আমাদের আর উপায় ছিল না। দাবি আদায় না হলে এর দায়ভার পুরোপুরি প্রশাসনকেই নিতে হবে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকরের সময়সীমা নির্দিষ্ট করে ঘোষণা।

২. কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।

৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিকে আধুনিকায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।

শিক্ষার্থীরা জানান, জকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার হলেও প্রশাসনের সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবিও দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। প্রয়োজনে প্রাণ দিতে হলেও তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ