হোম > শিক্ষা

শাট ডাউনে জবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা

প্রতিনিধি, জাবি

টানা দ্বিতীয় দিনের মতো শাটডাউনে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা। তবে চালু রয়েছে সকল দপ্তরের প্রশাসনিক কার্যক্রম।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর আগে সোমবার থেকে শিক্ষার্থীরা শাট ডাউনের ঘোষণা দেয়।

সোমবার রাতে মন্ত্রণালয়ের দাবি মেনে নেওয়ার লিখিতভাবে অঙ্গীকারে অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। কিন্তু বুধবারে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।

মঙ্গলবার সকাল ৯টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ে এসে দেখা যায়, শাটডাউনের সঙ্গে একাত্মতা পোষণ করে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি কোনো শিক্ষার্থীর উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। দপ্তরগুলো খোলা থাকলেও সীমিত কার্যক্রম দেখা গেছে। শহিদ সাজিদ একাডেমিক ভবনের মেইন গেইটে তালা লাগিয়ে শাটডাউন লেখা ব্যানার সাঁটানো রয়েছে। তবে পকেট গেট খোলা রয়েছে। পকেট গেট দিয়ে ছাত্র- কল্যাণ দপ্তরে গিয়ে কথা হয় কম্পিউটার কাম অপারেটর হাফিজুর রহমানের সঙ্গে।

তিনি জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। সীমিত আকারে চলমান রয়েছে কার্যক্রম। এর মাঝেও যারা আসছে তাদেরকে সেবা দিচ্ছি। বিভিন্ন দপ্তরের চিঠি চালাচালি হচ্ছে।

শাটডাউনের মধ্যেও শিক্ষার্থীদের আনতে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে নিয়মানুযায়ী ছেড়ে গেছে বলে জানান পরিবহণ দপ্তরের ডেপুটি রেজিস্টার মনছুর আলম। তিনি বলেন, নিয়মানুযায়ী জবির বাস আজ সকালে শিক্ষার্থীদের আনতে গিয়েছিল। আগামীকালও যাবে। তবে আজকে বিকালে শিক্ষার্থীদের নিয়ে বাস ক্যাম্পাস ছেড়ে যাবে কিনা বলা যাচ্ছে না। যদি কোনো রুটে যাওয়ার মত শিক্ষার্থীদের পায়, তাহলে বাস যাবে। অন্যথায় বাস যাবে না।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, কমপ্লিট শাটডাউনের মধ্যেও এ কাজ চলমান রয়েছে। আমি দায়িত্ব নেয়ার পরে কোনো ফাইল পেন্ডিংয়ে থাকে না। সিটিজেন চার্টার সময় অনুযায়ী আবেদনের এক সপ্তাহের মধ্যে সার্টিফিকেট, মার্কশীটসহ সকল সেবা সম্পন্ন করা হয়।

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ