হোম > শিক্ষা

এটিইও নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

চাকরি ডেস্ক

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

অনলাইনে আবেদনকারী বিভাগীয় প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিনবেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ১ ঘণ্টার পরীক্ষা।

বিস্তারিত আসন বিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০২৩ সালের ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষের আগের দিন ছিল ওই বছরের ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়।

পরের বছর ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

আবেদন ফি ছিল ৫০০ টাকা।

মাতৃত্বকালীন ৪০ শতাংশ উপস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে পারবেন রাবির ছাত্রীরা

আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে: বেরোবি উপাচার্য

শাবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা বিতরণ

ঢাবির জহুরুল হক হলে নিরাপত্তায় বসছে ৩২ সিসিটিভি ক্যামেরা

প্রধানমন্ত্রী আমাকে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন: শাবি উপাচার্য

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

চবি ছাত্রীকে শ্লীলতাহানি, দোকান কর্মচারী গ্রেপ্তার

গণভবনের বৈঠকে অংশ নেওয়া বিতর্কিত শিক্ষক এবার জবির ডিন

চবিতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান

১০ ঘণ্টা পর পরীক্ষার্থীদের আন্দোলন স্থগিত, আসছে নতুন কর্মসূচি