হোম > শিক্ষা

পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসার প্রত্যাহার

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কার্জন হল কেন্দ্রে এক ভোটারকে পূর্বে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা হলেন অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।

কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তিনি উভয়টি পূরণ করে একটি ব্যালট বাক্সে দেন এবং অপরটি টেবিলে জমা রাখেন। পরে আরেক ভোটারের হাতে ভুলবশত সেই পূরণকৃত ব্যালট দেওয়া হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগ উঠার পর দায়িত্বরত পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী ঘটনাটি স্বীকার করে বলেন, ‘অনিচ্ছাকৃত হয়ে গেছে আরকি।’

এরপর সকাল সোয়া ১১টার দিকে কার্জন হলের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন।

কেন্দ্র ত্যাগ করার সময় সাংবাদিকরা তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের