হোম > শিক্ষা

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

স্টাফ রিপোর্টার

জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজয় হলো।

কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে হারিয়েছেন। রিয়াজুল পেয়েছেন মোট ৫ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

নির্বাচনে পরাজয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন রাকিব। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি মো. রাকিব, আপনাদের এ কে এম রাকিব। জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেছিলাম।’

রাকিব বলেন, ‘এই যাত্রায় বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-আপু, সিনিয়র-জুনিয়র, সহযোদ্ধারা দিনরাত এক করে আমার জন্য খেটেছিলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রচারণা চালিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরো লিখেছেন, ‘আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছি। আপনাদের আশানুরূপ ফল অর্জন করতে পারিনি। এজন্য আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।’

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ