হোম > শিক্ষা

কুমিল্লায় পাঠ্যবই ছাপার কাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল মিলন।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার প্রেসটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।

তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। নিম্নমানের বই সরবরাহের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ

‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার টাঙানোয় ইবি ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি

গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার স্বচ্ছ তদন্ত ও বিচার চায় সিপিজে

চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

একাদশে ভর্তির দ্বিতীয় পর্যায়ে ৫ হাজার শিক্ষার্থী কলেজবঞ্চিত

রাবিতে প্রতিবাদের ঝড়, মানববন্ধন ও তদন্ত কমিটি গঠন