হোম > শিক্ষা

বিদ্যমান কাঠামো রক্ষায় সাত কলেজের শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এবং বিদ্যমান কাঠামো রক্ষায় মানববন্ধন করেছেন রাজধানীর ৭ কলেজের বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষকরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় তারা নিজ নিজ কলেজে এই কর্মসূচি পালন করেন।

এদিন দুপুর সাড়ে ১২টায় ইডেন মহিলা কলেজের মূল গেটের সামনে মানববন্ধন করেন বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির ইডেন মহিলা কলেজ ইউনিটের নেতারা।

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উচ্চশিক্ষা ও নারীশিক্ষার সংকোচন, কলেজের স্বতন্ত্র কাঠামো, ঐতিহ্য বিলুপ্তির প্রচেষ্টা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার বাণিজ্যিকীকরণেরও অভিযোগ আনেন তারা। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এ মানববন্ধন কর্মসূচি।

তারা আরো বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে সরকারের এ উদ্যোগ নারী শিক্ষার প্রসারকে ব্যাহত করবে এবং কলেজগুলোর দীর্ঘদিনের স্বাতন্ত্র কাঠামো ও ঐতিহ্য ধ্বংস করবে। তারা শিক্ষাকে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়ার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে, রাজধানীর ৭টি সরকারি কলেজের শিক্ষকরা বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ৭ কলেজের স্বাতন্ত্র্য ও শিক্ষার গুণগত মান রক্ষার দাবি জানিয়েছেন।

সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা কমিটির আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে কলেজগুলোকে আলাদা করার পর নতুন বিশ্ববিদ্যালয় গঠনের খবর হঠাৎ প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী