হোম > শিক্ষা

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে পরিবেশ দিবসের র‌্যালি

স্টাফ রিপোর্টার

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সোমবার ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সকালে কলেজ ক্যাম্পাসে বের হওয়া র‍্যালিতে ছাত্ররা পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করে। র‍্যালি শেষে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণির ছাত্রদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম। আরো উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সিনিয়র উপাধ্যক্ষ তার বক্তব্যে সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি বলেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে, রেমিয়েন্স নেচার এণ্ড আর্থ ক্লাবের উদ্যোগে ১৯ থেকে ২১ মে তিনদিন ব্যাপী কলেজ ক্যাম্পাস থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি শিক্ষার্থী কর্তৃক পরিচালিত হয়। একাজে উৎসাহিত করার লক্ষ্যে ছাত্র ও অভিভাবকদের জৈব কলম ও গাছের চারা প্রদান করা হয়।


এমএমআর

পড়াশোনা ও সহশিক্ষায় জোর দিয়েও কেন পিছিয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর