হোম > শিক্ষা

আগামী এসএসসি ও দাখিল পরীক্ষার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

আগামী বছরের (২০২৭) এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের। কিন্তু ফেব্রুয়ারিতে রোজার কারণে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে এক মাস পেছানো হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা দিতে। কিন্তু রোজা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আবার রোজার আগে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সরকার এখনও অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে।’

শুরুতে রমজানের আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং সে অনুযায়ী রুটিনও প্রস্তুত করা হয়। তবে বর্তমানে বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা শেষ করার বিষয়ে মতামত আসছে।

মন্ত্রী বলেন, আমরা জনমত ও স্টেকহোল্ডারদের মতামতকে গুরুত্ব দিচ্ছি। প্রয়োজন হলে আবারও আলোচনা হবে। শিক্ষা একটি সামষ্টিক বিষয়, এখানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমসহ সবার সম্পৃক্ততা রয়েছে। তাই সবার মতামত বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় এসেছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এএস

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ, পরীক্ষা ১ ডিসেম্বর

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ