হোম > শিক্ষা

সেন্ট্রাল ইউনিভার্সিটির আলাদা ক্যাম্পাসে স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়ায় ইডেন ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালুর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নারীশিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতার পরিপন্থি বলে মন্তব্য করেছেন ইডেনের সাবেক শিক্ষার্থীরা। এই ইউনিভার্সিটিকে অন্য কোনো আলাদা ক্যাম্পাসে স্থাপন করে ঢাকার সাতটির পাশাপাশি বিভাগীয় আরো শতবর্ষী কলেজকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ইডেন মহিলা কলেজ প্রাক্তন ছাত্রীবৃন্দ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বক্তব্য পাঠ করেন ইডেনের সাবেক ভিপি এবং বিএনপির সাবেক এমপি হেলেন জেরিন খান। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক কয়েকজন অধ্যাপক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত ইডেন মহিলা কলেজ উপমহাদেশের প্রথম নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কারণে এ প্রতিষ্ঠানের সক্ষমতা সংকোচন ও স্বাতন্ত্র বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের বড় অংশ প্রস্তাবিত কাঠামোর প্রতি অনাগ্রহ প্রকাশ করে আন্দোলনে নেমেছে। তাই সব অংশীজনের মতামত ও পরামর্শ বিবেচনা না করলে শিক্ষার্থীর অস্থিরতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি হবে।

এ সময় ৭ দফা সুপারিশ করে বলা হয়- ইডেনকে বিলুপ্ত বা একীভূত করার উদ্যোগ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। কলেজগুলোর বিদ্যমান অবকাঠামো, সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সাত কলেজকে কলেজিয়েট বা অধিভুক্তিমূলক কাঠামোর আওতায় আনা; মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা ইত্যাদি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলেন জেরিন খান বলেন, আমরা অবশ্যই সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই, তবে তা সাত কলেজের স্বাতন্ত্র বজায় রেখে করতে হবে। আমরা কোনোভাবেই ইডেনের ঐতিহ্য ধ্বংস হতে দেব না। বর্তমান সরকারের সাড়ে তিন মাসে এত বড় কর্মযজ্ঞ সম্ভব নয়। এটা পরবর্তী নির্বাচিত সরকার করবে। এ নিয়ে কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করলে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে।

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

এমপিওভুক্ত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা