হোম > শিক্ষা

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া ন্যক্কারজনক: ঢাবি সাদা দল

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন তারা।

অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী এ শিক্ষক নেতারা উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি উপদেষ্টাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন দষ্কৃতিকারীদের দ্বারা চারুকলা নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফ পুড়িয়ে দেওয়া হয়। এতৎসত্ত্বেও সংশ্লিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত এবং পুনর্নির্মাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে। তবে ওই একই দুষ্কৃতিকারীদের হামলায় গত মঙ্গলবার রাতে চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষ এর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারণ তিনি অ্যালামনাই শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ আরো বলেন, গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশি ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কটু কথা প্রচার অব্যাহত ভাবে চলছে। এমতাবস্থায় আমরা ভাস্কর মানবেন্দ্র ঘোষ এর বাড়িতে আগুন দেওয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এ বিষয়ে অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ব্যবস্থা নিয়ে আহ্বান জানাচ্ছি।

এমএস

ঢাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ দিনের স্থগিতাদেশ শেষ হয়নি পাঁচ মাসেও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত

ঢাবির ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফেসবুকে প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার পেলেন চবির ৬ শিক্ষক

ঢাবিতে জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান চায় ছাত্রদল

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

প্রাথমিক শিক্ষায় প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেয়া হবে: ববি