হোম > শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে বিষয়টি জানিয়েছে।

চিঠিতে বলা হয়, উপবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সঠিক তথ্য যাচাই করতে শিক্ষা কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে। শ্রেণিতে উপস্থিতি, বয়সের যথার্থতা ও বার্ষিক পরীক্ষার ফলাফলসহ অন্যান্য তথ্য বিবেচনায় নিয়ে এসব শিক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।

এতে আরও জানানো হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে প্রয়োজনীয় নীতিগত অনুমোদন রয়েছে এবং অর্থ বিভাগের অধীনে আইবাস ডাবল প্লাস ব্যবস্থায় জিটুপি পদ্ধতিতে এই অর্থ প্রদান কার্যক্রম চালু আছে।

তথ্য যাচাইয়ের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে Abc@1234 নির্ধারণ করা হয়েছে। প্রতিবার লগইনের সময় তাদের রেজিস্টার্ড মোবাইলে ওটিপি (OTP) যাবে। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর তথ্য যাচাই করে যথাযথভাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কর্মকর্তা বদলি, নম্বর পরিবর্তন বা দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত গুগল ফর্মে তথ্য দিয়ে সংশোধনের অনুরোধ জানাতে হবে। তথ্য এন্ট্রির সময়সূচি অনুযায়ী, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিস্টেমে কাজ করা যাবে।

১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ প্রকল্প নিয়ে বিজ্ঞান কার্নিভাল শুরু

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসির ফলাফল সহজে জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

দ্রুত রাকসু নির্বাচন দাবি ছাত্র সংগঠনগুলোর

খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়ন হয়নি অধিকাংশই

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি