হোম > শিক্ষা

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) নির্বাচনের ভোটগ্রহণে ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোর সাম্য। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও ছাত্রদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন।

কিশোর সাম্য বলেন, ছাত্রদল নির্বাচনে মাসল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর রুমে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের পোলিং এজেন্টরা আচরণবিধি লঙ্ঘন করছেন নগ্নভাবে।

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট দাবি করে তিনি বলেন, শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে এবং আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে যে কালি দেওয়া হচ্ছে, তা উঠে যাচ্ছে।

এসআই

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে