হোম > শিক্ষা

মাউশির মহাপরিচালক হলেন ড. এহতেসাম উল হক

স্টাফ রিপোর্টার

ড. এহতেসাম উল হক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের এই পদে নিয়োগের কথা জানানো হয়েছে। গত ৩০ জানুয়ারি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রোববার প্রকাশ করা হয়েছে।

তিনটি শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়; এ দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না এবং সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক প্রফেসর ড. একিউএম শফিউল আজম (বিসিএস-১৪) কে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

আগামী পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

যে কারণে ১৫ অক্টোবর শোক দিবস পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জবিতে পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় জাতীয় ছাত্রমঞ্চ