হোম > শিক্ষা

রাজশাহীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৩ এপ্রিল ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ এপ্রিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উক্ত কলেজের এক প্রদর্শককে লাঞ্ছনা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (কলেজ-২ অধিশাখা) আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে (কলেজ-১, সরকারি কলেজ শাখা) সদস্য ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

এতে আরো বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী