হোম > শিক্ষা

পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রী পাস, অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগ নেত্রীকে পাস করানোর অভিযোগে শিক্ষককে অব্যাহিত দেওয়া হয়েছে। অভিযুক্ত ড. মো. রুহুল আমিন গণিত বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক।

জানা যায় যে, সুরাইয়া ইয়াসমীন ঐশী গণিত বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ১৬ জুলাই এরপর থেকে ঐশী ক্যাম্পাসে অনুপস্থিত। তার মাস্টার্স ১ম সেমিস্টারের সকল পরীক্ষা জুলাই বিপ্লবের আগেই হয়েছিল। শুধু প্রফেসর ড. মো. রুহুল আমিন এর একটা কোর্সের মিড পরীক্ষা বাকি ছিল। কোর্সটির নাম কমিউনিটিব আলজেবরা। কোর্স কোড হলো ৫১০২।

কমিউনিটিব আলজেবরা বিষয়টির পরীক্ষা সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার সময় হওয়ার কথা থাকলেও সেইদিন পরীক্ষা ক্যানসেল করেন কোর্স শিক্ষক। ১০ ডিসেম্বর দুপুর ১২টার সময় কমিউনিটিব আলজেবরা বিষয়ের মিড পরীক্ষা নেন কোর্স শিক্ষক প্রফেসর ড. মো. রুহুল আমিন। এ পরীক্ষায় ছাত্রলীগের এই নেত্রী কখনোই ক্যাম্পাসে আসেননি, পরীক্ষাও দেননি। কিন্তু পরীক্ষা না দিয়েও তার কন্টিনিউয়াস নাম্বার আসে ২১।

ড. রুহুল আমিন এর বিরুদ্ধে এ অভিযোগ আসার পর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহজামানকে অর্থ ও হিসাব পরিচালকের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

একই ঘটনায় প্রফেসর ড. মো. রুহুল আমিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালন করবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার