হোম > শিক্ষা

ভোট গণনায় বিলম্বের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে: জাবি উপাচার্য

জাকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

ভোটগ্রহণে ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ভোট গণনা শেষ করতে না পারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অস্থিরতা বাড়ছে। ম্যানুয়াল পদ্ধতি ব্যবহারে ভোগান্তি ও অপেক্ষা বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থী ও ভোটাররা। এমন বিলম্বের নজরে আছে বলে জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। নির্বাচন কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পোলিং অফিসার ও সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা শেষে তিনি এ প্রতিক্রিয়া জানান।

জাবি উপাচার্য বলেন, ‘ভোট গণনা বিলম্ব হওয়ার বিষয়টি নজরে আছে, নির্বাচন কমিশনার বিষয়টি দেখবেন। আমি নিজেও যাব, কথা বলব, যাতে করে দ্রুত গণনার কাজ শেষ করা হয়।’

এ সময় নির্বাচন কমিশনের সদস্য মো.মাফরুহী সাত্তার বলেন, ‘এখন ৮টি টেবিলে ভোট গণনা হচ্ছে, সন্ধ্যার আগেই ১০টিতে হবে। আশা করি দ্রুত ফলাফল দেওয়া হবে।’

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ