হোম > শিক্ষা

৭ কলেজের অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন

আমার দেশ অনলাইন

রাজধানীর সরকারি ৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশ এবং প্রস্তাবনার প্রেক্ষিতে ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তী কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ ঢাকা কলেজ ও সরকারি সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসকের সুপারিশ এবং প্রস্তাবনার প্রেক্ষিতে ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বঘোষিত ৩য় বর্ষের ১৫ ফেব্রুয়ারির পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা ৩০ থেকে। এছাড়া, পবিত্র রমজান মাস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে সাত কলেজের চলমান পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা ৩০ থেকে আরম্ভ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সে অনুযায়ী, ২০২৪ সনের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা এবং ২০২৪ সনের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দুপুর ১২টা ৩০ এর পরিবর্তে সকাল ১০টা ৩০ এ অনুষ্ঠিত হবে।

এর আগে, নির্বাচনের ছুটি শেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরে এসে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে যাওয়ার কারণে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি করেছিলেন শিক্ষার্থীরা।

উল্লেখ, রাজধানীর ৭টি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী