হোম > শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে শুক্রবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ডি-নথি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হলো। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কাগজহীন (পেপারলেস) অফিস বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ দপ্তরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহায়তা করবেন।

দুই দিনের এ প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, ডাক ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা, খসড়া পত্র তৈরি, ডিজিটাল নথি নম্বর ও শাখা কোডসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

প্রশিক্ষণের প্রথম দিনের সমাপনী সেশনে ডিজিটাল নথি নম্বর, নথির ধরন কোড এবং গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার সমাপনী মূল্যায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান।

তিতুমীর থেকে জুলাই, প্রতিরোধের ইতিহাস চর্চায় ডাকসুর উদ্যোগ

খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

জবিতে ২১ আগস্টের স্মরণে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

ফেল করলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে বিতর্ক

সুশাসন নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগ চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাবির সমাবর্তনে আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেসরকারি প্রাথমিকের সব পেন্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাবি ছাত্রদলের বিরুদ্ধে বাম শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, বিক্ষোভ

ঢাকা কলেজে হোটেলের খাবারে মিলল সিগারেটের অংশ