হোম > শিক্ষা

নারী নির্যাতন ও ধর্ষণের জন্য রাষ্ট্রের নীরবতা দায়ী

মানববন্ধনে চবি ছাত্রী সংস্থা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। এসবের পেছনে রাষ্ট্রের নীরবতা ও সামাজিক উদাসীনতায় দায়ী।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি শাখা ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার ছাত্রী ধর্ষণ এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতন ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।

নাহিমা আক্তার বলেন, আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এখানে নারী ও শিশুরা নিরাপদ নয়। আজ আমরা এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ জানাতে নয়; বরং এ অপরাধের প্রতিকার ও জবাবদিহিতা চাইতে।

চবি ছাত্রী সংস্থার প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ২৭ হাজার ৪৭৯টি। গড় হিসেবে প্রতি বছর পাঁচ হাজার নারী সহিংসতার শিকার হয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা তো রয়েছেই। এগুলো তো সংবাদ মাধ্যমে আসে। এর বাইরে অনেক ঘটনা সামনে আসে না লজ্জা ও ভয়ের কারণে।

নাহিমা আক্তার দীপার সভাপতিত্বে ও উমাইমা শিবলী রিমার সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে