হোম > শিক্ষা

২৩ দিনের টানা ছুটি শেষে কাল খুলছে মাদ্রাসা

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাদ্রাসায় টানা ২৩ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার দেশের মাদ্রাসাশিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আবার ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় ঘোষিত শিক্ষাপঞ্জি অনুসারে, মাদ্রাসাগুলোয় (দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসা) ২৪ মে ছুটি শুরু হয়। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে ছিল প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস। মাদ্রাসাগুলোর এ ছুটি চলে ১১ জুন পর্যন্ত। এরপরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে।

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাইয়ে আবারও একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। এছাড়া আগস্টের ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

এএস

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

পড়াশোনা ও সহশিক্ষায় জোর দিয়েও কেন পিছিয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা