হোম > শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বিল সাবমিটের নতুন লিংক

আতিকুর রহমান নগরী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেয়া যাবে।

রোববার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রোগ্রামার এ তথ্য জানিয়েছেন।

ওই প্রোগ্রামার বলেন, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

ওই প্রোগামার জানান, সার্ভার সচল করতে কাজ চলছে। আগামীকাল সোমবার নাগাদ মূল সার্ভার সচল হতে পারে।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি, ইনডেক্স বাতিলসহ যাবতীয় কাজ করতে হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের মাধ্যমে। গত কয়েক দিন ধরে সার্ভারে প্রবেশ করতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা। ফলে তারা এমপিও আবেদনে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা