হোম > শিক্ষা

য‌বিপ্রবি‌তে উচ্চ‌শিক্ষার দিক‌নির্দেশনা বিষয়ক সে‌মিনার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদানসহ উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ, স্নাতকোত্তর ও ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রোববার বেলা ৩টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে “রোড টু হায়ার স্টাডি অ্যাবরোড” শীর্ষক সেমিনার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। তোমরা বিশ^ দরবারে আমাদের যবিপ্রবিকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমি মনে করি। উচ্চশিক্ষা অর্জন করে তোমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই দেশ ও মাটির জন্য কাজ করবে।

সেমিনারে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তরুণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে।

সেমিনার শেষে বিকেল সাড়ে ৪ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান যবিপ্রবি উপাচার্য। যবিপ্রবিতে প্রথমবারের মতো বিদেশগামী শিক্ষর্থীদের এধরনের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার