হোম > শিক্ষা

চাম্পিয়ন শিক্ষার্থী জুবায়ের ও রানারআপ শিক্ষক মাহফুজুল

ডিআরএমসিতে ম্যারাথন

স্টাফ রিপোর্টার

‘ডিআরএমসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাব’- এর আয়োজনে ‘১ম ইন্ট্রা ৫২ একর ড্যাশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ হাজার ৫০০ মিটারের ম্যারাথনে কলেজের বর্তমান ও সাবেক ছাত্র এবং শিক্ষকসহ মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে চ্যাম্পিয়ন হন কলেজের একাদশ শ্রেণির ছাত্র জুবায়ের আহমেদ, প্রথম রানারআপ হন কলেজের প্রভাষক এম মাহফুজুল হক, দ্বিতীয় রানারআপ হন কলেজের সাবেক ছাত্র রাহাত আনোয়ার।

পরে বিজয়ীদের পদক ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিযোগীদের পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, কলেজের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ ফাতেমা জোহরা, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, কলেজের অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাবের মডারেটর প্রভাষক মু. ওমর ফারুক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলী।

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী

এআইয়ের সঙ্গে তাল মেলাতে ইউনেস্কোকে কৌশল নিতে হবে: শিক্ষা সচিব

মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএর

৮৫২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা সনদ দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার