হোম > শিক্ষা

জাকসু নির্বাচন: ১৪ হল কেন্দ্রের ভোট গণনা শেষ

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পর ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

শুক্রবার বেলা ১১টার নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল রয়েছে ২১টি। এরমধ্যে ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং বাকি ৭টি হলের ভোট গণনা চলমান রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ১৩ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে সময় লাগবে। গণনা সংশ্লিষ্ট শিক্ষকদের ধারণা, সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেয়া যাবে।

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫%

আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান

আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

আরবি বিশ্ববিদালয়ের ভিসি হলেন অধ্যাপক আবু জাফর খান

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান