হোম > শিক্ষা

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে একাধিক সূত্র। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে কথা বলতে গেলে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায় আমার দেশকে বলেন, অপারেশনের পর থেকে মেঘমল্লার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি কিছু ঘুমের ওষুধ সেবন করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান তিনি।

তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসছে নীতিমালার আওতায়