হোম > শিক্ষা

অভিযুক্ত কর্মীকে বাঁচাতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার যে পরামর্শ

প্রতিনিধি, হাবিপ্রবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে সাংবাদিক সমিতির অফিসরুম ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর অভিযুক্তকে বাঁচাতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন করার নির্দেশনা দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান। এমন একটি নির্দেশনার স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরআগে শনিবার (৫ জুলাই) সকালে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান। কমিটিতে আরও রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবির ও সাইদুল ইসলাম।

জানা যায়, সকালে তদন্ত কমিটি গঠনের পর পরই হঠাৎ ফেসবুকে একটি স্ক্রিনশট ঘুরতে দেখা যায়। সেখানে রাব্বি হাসান বলেন, একটা মানববন্ধন করাও ছেলেটার ব্যাচমেটগুলো দিয়ে। করতে পারলে খুব ভালো হবে।

এ বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি গোলাম ফাহিমুল্লাহ বলেন, কেন্দ্রীয় সংসদ কর্তৃক গঠিত কমিটি যখন তদন্তের আগেই একটা বিভাগকে সাংবাদিক সমিতির বিপক্ষে দাঁড় করানোর নির্দেশনা দিয়ে বিভাগীয় ইস্যু তৈরির পরামর্শ দেয় তখন তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এখন মনে হচ্ছে কেন্দ্রীয় সংসদের তদন্ত কমিটি আইওয়াশ মাত্র।

সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন, ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল যে তদন্ত কমিটি গঠন করেছে সেটার প্রতি আমাদের ভরসা ছিল। কিন্তু কমিটি গঠনের কিছুক্ষণ পর একটি স্ক্রিনশট ভাইরাল হল। যেখানে তদন্ত কমিটির একজন সদস্য দোষীদের সহায়তা করছেন। বিষয়টা দুঃখজনক। এই তদন্ত কমিটি সঠিক তদন্ত রিপোর্ট জমা দিবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা এই তদন্ত কমিটির ওপর ভরসা করতে পারছি না।

এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য মো. রাব্বি হাসানকে একাধিক বার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর