হোম > শিক্ষা

হলি ক্রসে ১,৪০০ শিক্ষার্থীকে নিয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

আমার দেশ অনলাইন

হলি ক্রসে ১,৪০০ শিক্ষার্থীকে নিয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। ছবি: সংগৃহীত

হলি ক্রস কলেজ ও হলিক্রস কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় ‘প্রমোটিং ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কলেজ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দ্বাদশ শ্রেণির প্রায় ১৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পরপর দুই অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অপর আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব।

অনুষ্ঠানে নিবন্ধিত নারীদের নিজে নিজে স্তন পরীক্ষার নির্দেশিকা ও প্রশিক্ষণ দেন ডা. সাদিয়া হাবিব অর্পি। স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ৫০০ জনেরও বেশি অভিভাবক ও শিক্ষিকা নিবন্ধন করেন। আজ গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের ৪ জন নারী চিকিৎসক ও ৩ জন নার্স বা প্যারামেডিক মিলে মোট ২৪০ জনের স্ক্রিনিং সম্পন্ন করেছেন। আগামী শনিবার অবশিষ্ট নিবন্ধিত ব্যক্তিদের স্ক্রিনিং সম্পন্ন করা হবে।

এর আগে এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

এইচএসসির ফল যেভাবে জানা যাবে

প্রাথমিকের বাংলা বইয়ে নৌকার ছড়াছড়ি

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

ইরাবের সভাপতি মীর জসিম, যৌথ সাধারণ সম্পাদক সালমান ও নূর মোহাম্মদ

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন